সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উচ্ছেদে বাধা, ঢাকা দক্ষিণের কাউন্সিলর বরখাস্ত

রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদকালে বাধা দেওয়া এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

গত ১ সে‌প্টেম্বর রাজধানীর যাত্রাবা‌ড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্ত এ সময় শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে ট্রাক শ্রমিকরা মিছিল শুরু করলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় ট্রাক চালকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করা, রাস্তায় যানচলাচল বন্ধের হুমকি দেয়া এবং উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিতও করার অভিযোগ ওঠে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে।

কর্তব্যরত ম্যজিস্ট্রেট বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে জানান। মেয়র অভিযোগটি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করলে তার ভিত্তিতে ব্যবস্থা নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী