‘সংবিধান কোরআন হাদিস নয় যে এটা সংশোধন করা যায় না’
সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান কোরআন হাদিস নয় যে এটা সংশোধন করা যায় না। সংবিধানের কোথায় কী সমস্যা আছে, আসুন আমরা খুঁজে বের করি। এরপর মানুষকে বোঝাই।
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ’৭২-এর সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ড. কামাল এ কথা বলেন।
তিনি বলেন, সেই ’৫২ সালের ভাষা আন্দোলন থেকে আমরা সেটাই দেখে আসছি। কাজেই নিরাশার কিছু নেই। বরং আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। সাধারণ মানুষকে বোঝাই।
ড. কামাল বলেন, গরু–ছাগলের মাথা কেনা যায় কিন্তু মানুষের মাথা কেনা যায় না। আসুন, আমরা জনগণকে বোঝাই। সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হলে সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













