বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুনের মামলা থেকে রেহাই নেই খালেদার : কৃষিমন্ত্রী

“খালেদা জিয়া পুলিশ পুড়িয়ে মেরেছেন। ভ্যানের ওপর ছেলেকে রেখে বাবা বাজারে গেছেন। এসে দেখেন তাঁর প্রিয় সন্তান পেট্রলবোমায় পুড়ে দুমড়েমুচড়ে লাশ হয়ে পড়ে আছে। গর্ভবতী মাকে পর্যন্ত তিনি রেহাই দেননি। এসব কাজের জন্য তাঁকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনভাবেই তিনি খুনের মামলা থেকে রেহাই পাবেন না।”

আজ শুক্রবার শেরপুরের নকলা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সবসময় চিন্ত করেন কি করে মানুষকে দেওয়া যায়। তাই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি অভিবাবকদের দুশ্চিন্তামুক্ত করেন। এ ছাড়া গত আট বছর ধরে তিনি উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা, হতদরিদ্রদের জন্য চাল, শীতবস্ত্র দিয়েই যাচ্ছেন। সবকিছু মিলে প্রতিমাসে দেশের মানুষকে তিনি দুই থেকে আড়াই হাজার টাকা বিতরণ করছেন। এ ধরনের সুবিধা বঙ্গবন্ধুর মেয়ের পক্ষেই দেওয়া সম্ভব।” মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের মাইনে ডাবল করে দেওয়া হয়েছে। আমাদের পকেটের টাকায় আপনাদের বেতন-ভাতা হয় না। জনগণের টাকায় মাইনে হয়। সুতরাং জনগণকে সেবাটাও ডাবল দিতে হবে।”

মন্ত্রী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার ৬৬৫ জন হতদরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, নকলার ইউএনও মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী