বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মন্ত্রীর সামনেই লঞ্চের ছাদে বোঝাই যাত্রী

লঞ্চের ছাদে যাত্রীবহন নিষেধ থাকলেও বাড়ি ফেরার তাগিদ থাকায় সেই নিষেধাজ্ঞা মানছেন না যাত্রীরা। এমনকি লঞ্চ কর্তৃপক্ষও আসন না থাকার সুযোগে বাড়তি টাকা নিয়ে লঞ্চে তুলছেন অতিরিক্ত যাত্রী।

শুক্রবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিষয়টি দেখেও কোনো প্রতিক্রিয়া জানাননি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে পরে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘আগের থেকে ছাদে ওঠার প্রবণতা কমেছে। আগামীতেও আরো কমে আসবে।’

ঘাট পরিদর্শনে এলেও মন্ত্রী এদিন উপস্থিত যাত্রী কিংবা সংশ্লিষ্ট কারো সঙ্গে কথা বলেননি। তিনি ঘাটের ভিআইপি গেট থেকে প্রবেশ করে পূর্বপাশের ঘাটের শেষ মাথায় যান। মন্ত্রী কেবল পাঁচ মিনিট পল্টুনে হাঁটেন। সবমিলিয়ে ঘাটে ছিলেন ১০ মিনিট। পরে বিআইডব্লিউ এর অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যাত্রীরা নিরাপদে-স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন।’

নৌ দুর্ঘটনারোধে সরকারের ভূমিকা উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘চার দলীয় জোট সরকারের সময় অনেকগুলো লঞ্চ দুর্ঘটনা ঘটেছিল। আমাদের সময়ে মাত্র দুটো দুর্ঘটনা ঘটেছে। এতেই বোঝা যায় আমরা দুর্ঘটনা অনেক কমিয়ে এনেছি।’

মন্ত্রী যাওয়ার পরই সেখানে উপস্থিত লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা হয়। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মন্ত্রী তো কোনো যাত্রীর সঙ্গেই কথা বললেন না। উনি কীভাবে বুঝলেন আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাচ্ছি।’

অপর এক যাত্রী বলেন, ‘টিকেটে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। মন্ত্রী এ বিষয়ে তো কিছু বলে গেলেন না। ২৩০০ টাকার টিকেট আমার কাছ থেকে নেওয়া হয়েছে ২৫০০ টাকা।’

টিকেটের দাম বাড়তি নেওয়া প্রসঙ্গে এমভি ধুলিয়ার যাত্রী বেলায়েত হোসেন বলেন, ‘জাস্ট ঈদ উপলক্ষে কিছু টাকা বাড়তি নেওয়া হচ্ছে। খুব বেশি টাকা নিচ্ছি না। টিকেট প্রতি দুইশ করে নেওয়া হচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ