নিহতদের পরিবারকে ২ লাখ টাকা দেবে সরকার


গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকোয় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেবে শ্রম ও কর্মসংস্থান ফাউন্ডেশন।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ও দগ্ধ শ্রমিকদের দেখতে এসে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম আশরাফুজ্জামান।
তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের জন্য একটি ফাউন্ডেশন রয়েছে। কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান তবে ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা ও গুরুতর আহতদের পরিবারকে সর্বোচ্চ এক লাখ টাকা দেয়া হয়। সে অনুযায়ী টঙ্গীতে কারখানায় নিহত শ্রমিকদের পরিবারকে দুই লাখ টাকা ও আহত শ্রমিকদের পরিবারকে এক লাখ করে টাকা দেয়া হবে।
তিনি বলেন, যতো দ্রুত সম্ভব টাকা হস্তান্তর করা হবে। ইনজুরি কার কেমন তা জানতে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হয়েছে। সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ঢামেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছে। এদের মধ্যে সিরাজগঞ্জের দেলোয়ার (৪২), শরিয়তপুরের আনোয়ার (৪০), টঙ্গির ওয়াহেদুজ্জামান স্বপন। এরা তিনজনই ওই কারখানার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন। অঞ্জনা নামে এক নারীও মারা গেছেন। তবে তার বাড়ি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজন আইসিইউতে, চারজন বার্ন ইউনিটে ও ২১ জন রয়েছে জরুরি বিভাগে।
কারখানাটিতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানার ভবনের একাংশ ধসে পড়ে। এসময় ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
এর আগে সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













