‘ট্যাম্পাকোর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’


টঙ্গীতে ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে ২৪ জন নিহতের ঘটনায় ওই কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেল ৪টায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কারখানার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই কারখানায় যেসব রাসায়নিক দ্রব্য ছিল, তা সংগ্রহ ও সংরক্ষণে কারখানা কর্তৃপক্ষের লাইসেন্স ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













