সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি
আজিমপুরে বাড়ির ভেতরে পড়ে আছে দুজন


রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। বাড়ির ভেতরে এক নারী ও এক পুরুষকে পড়ে থাকতে দেখা গেছে। তাঁরা জীবিত নাকি মৃত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ২২৫/৩ আজিমপুর রোডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত সোয়া ৮টা পর্যন্ত পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে ২২৫/৩ রোডে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং সন্দেহভাজন দুই নারী জঙ্গি গুলিবিদ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফ আলী আরো জানান, বাড়ির ভেতরে এক নারী ও এক পুরুষকে পড়ে থাকতে দেখা গেছে। তাঁরা জীবিত নাকি মৃত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির ভেতরে গুলির খোসা ও গ্রেনেড পড়ে আছে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) নামের গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













