আজিমপুরে গোলাগুলিতে একজন নিহত, আটক তিন নারী


রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন নিহত ও পাঁচ পুলিশসহ মোট ৮জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজন নারীকে আটক করা হয়েছে। পুলিশের আহত সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশি ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাউন্টার টেররিজম ইউনিট আজিমপুরে অভিযান চালাচ্ছে। সঙ্গে আছেন সোয়াতের সদস্যরাও। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













