টঙ্গীতে বয়লার বিস্ফোরণ : আরো ৪ মরদেহ উদ্ধার


টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরো চারজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্যাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ থেকে এ তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ ৯ জন শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। এ ঘটনায় এখনো পাঁচজন শ্রমিক নিখোঁজ রয়েছে।
এর আগে কন্ট্রোল রুমে রোববার দুপুর পর্যন্ত ৯ জন নিখোঁজ শ্রমিকের তালিকা জমা পড়েছে। তারা হলেন, মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুর থানার উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুরের হিমারদীঘি আমতলী বস্তির হরিজন কলোনির দিলীপ ডোমের ছেলে শ্রী রাজেশ বাবু (২২)।
টঙ্গীর বিসিক শিল্প নগরীতে শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে লাগা আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













