আগ্নেয়গিরির ফুটন্ত লাভায় সার্ফ করলেন এই তরুণী। ভিডিও..


অ্যাডভেঞ্চারের সংজ্ঞা ক্রমেই বদলে যায়। কেউ যদি ভেলায় চড়ে আটলান্টিক পেরতে চান, তো কেউ হাঙরের ঢেউয়ে লুটোপুটি খেতে খেতে সেলফি তোলেন। মার্কিনি অ্যাডভেঞ্চারার অ্যালিসন টিলের কাছে এ সবই পরশুরামের ভাষায় ‘তুশ্চু’। ‘মেয়ে ইন্ডিয়ানা জোনস’ নামে পরিচিত অ্যালিসন তাঁর টিভি শো ‘অ্যালিসনস অ্যাডভেঞ্চার’-এর দৌলতে আজ তুমুল জনপ্রিয়। উত্তাল ঢেউয়ে সার্ফিং অথবা কুখ্যাত ভুতুড়ে লগ কেবিনে রাত্রিযাপন— অ্যালিসন জানেন কীভাবে ঢুকে পড়তে হয় গণনমানসে।
সম্প্রতি যে অভিযানটি অ্যালিসন করেছেন, তা তাঁর আগের অ্যাডভেঞ্চারগুলিকে কেবল ম্লান করেই দেয় না, অ্যাডভেঞ্চার দুনিয়ায় নতুন নজিরও সৃষ্টি করে। হাওয়াইয়ের জীবন্ত আগ্নেয়গিরি কিলাউইয়ের লাভা উদ্গীরণের সময়ে অ্যালিসন একটি গোলাপি রংয়ের স্কেট বোর্ড সম্বল করে ভেসে পড়েছিলেন সমুদ্রের জলে। গলন্ত লাভা, ফুটন্ত জল, ফুঁসতে থাকা আগুন-পাহাড়কে স্তম্ভিত রেখে অ্যালিসন যে নজির রাখলেন, তা দৃশ্য হিসেবে অভূতপূর্ব। তাঁর এই সার্ফিং-কে ক্যামেরাবন্দি করলেন ফোটোগ্রাফার পেরিন জেমস। কেবল স্থির নয়, চলমান ছবিও তিনি তুলেছেন জেমস।
দেখুন সেই ভিডিও
সার্ফিং সমাধা করে চমৎকার এক মন্তব্য করেছেন অ্যালিসন। তাঁর মতে, এই সার্ফিং তাঁকে পৃথিবীর হৃৎস্পন্দন শোনার সুযোগ দিয়েছে। তিনি মর্মে মর্মে অনুভব করেছেন, বসুন্ধরা জীবিত, দারুণভাবে জীবিত। ছোটবেলা থেকে দেখে আসা এই আগুন-পাহাড়কে ভালবেসেই এই লাভা-সার্ফিং, এ কথাও জানিয়েছেন অ্যালিসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













