ইতালীয় তরুণীর চাঞ্চল্যকর আত্মহত্যা


ইন্টারনেট থেকে গোপন ভিডিও সরাতে ব্যর্থ হয়ে ইতালীয় এক তরুণীর আত্মহত্যা করেছেন। তার শেষকৃত্যানুষ্ঠান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনার শুরু প্রায় একবছর আগে। ৩১ বছর বয়সী তিজিয়ানা তার একটি সেক্স ভিডিও পাঠিয়েছিল তার প্রাক্তন প্রেমিকসহ চারজনকে। কিন্তু তারা সেটি ইন্টারনেটে আপলোড করে। আর বছর জুড়ে ভিডিওটি সর্বত্র দ্রুত ছড়িয়ে পরে।
তিজিয়ানা ভিডিওটি বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলতে সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এমনকি আদালতের দ্বারস্থ হয় সে। যদিও আদালত ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে ফেলার আদেশ কিন্তু আইনি খরচ হিসাবে আদালত তাকে আদেশ করে ২০ হাজার ইউরো প্রদানের। যা কিনা ছিল তার জীবনের চূড়ান্ত অপমানের মতো।
ভিডিওটি যখন ভাইরাল হয়ে ওঠে তখন তিজিয়ানা তার চাকরি ছেড়ে দেয়, শহর ছেড়ে চলে যায় এমনকি নিজের নামও বদলে ফেলতে চেয়েছিল। কিন্তু সমাজের নানা বঞ্চনায় শেষ পর্যন্ত নেপলসে তার এক আত্মীয়ের বাসায় আত্মহত্যা করে।
এই আত্মহত্যার ঘটনা পুরো ইটালি জুড়ে সাড়া ফেলেছে। তিজিয়ানার মৃত্যুতে ইটালিতে শোক আর ক্ষোভ তৈরি হয়েছে। তার শেষকৃত্যানুষ্ঠান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আইনজীবীরা এর জন্যে ওই চার ব্যক্তিকেও দায়ী করছেন।
দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আসলেও খুব কম করার থাকে। এটি আসলে একটি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক লড়াই। নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার সবকিছুই করতে প্রস্তুত।
মেয়েটির পরিবারের দাবি, দেশের আইন যেন প্রমাণ করে যে তার মৃত্যু নিরর্থক ছিলনা। বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













