বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শনিবার ফিরতি হজ ফ্লাইট শুরু

শনিবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে হাজিরা এসব ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরবেন।

বিমান অফিস জানায়, বাংলাদেশি হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফ্লাইটটি রাত ৮টা ৪০মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বাংলাদেশ বিমানে হাজিরা নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে জেদ্দা থেকে দেশে ফিরে আসবেন।

শিডিউল বিপর্যয় যাতে না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিমান অফিস জানায়, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

সূত্র আরো জানায়, সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য দেশের এক লাখ এক হাজার ৭৫৮ জনের মধ্যে ৪৯ হাজার ৫৪৫ হজযাত্রী বাংলাদেশ বিমান পরিবহন করে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বছর পাঁচ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।

৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দামুখী প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন। পরে ৪ আগস্ট থেকে ঢাকা থেকে জেদ্দার পথে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে