বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেলফি তুলতে গিয়েই বিধ্বস্ত হয় কপ্টার

দরজা খুলে ভিডিও এবং সেলফি তুলতে গিয়েই কপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত পাইলট শফিকুল ইসলামের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এমন কথাই জানালেন। তিনি বলেন, পাইলটের কথা অমান্য করে দুর্ঘটনায় নিহত ব্যক্তি শাহ আলম এমন কাজটি করেন। শেষ পর্যন্ত পাইলট কপ্টারের ভারসাম্য ধরে রাখতে পারেননি।

ওসি জানান, হেলিকপ্টার সাকিব আল হাসানকে ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তোলার পাশাপাশি ভিডিও মশগুল হয়ে পড়ে। এসময় পাইলট ভারসাম্য রক্ষা করতে না পারায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এদিকে উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া জানান, বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়েছে। মেঘনা অ্যাভিয়েশনের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা সকালে কপ্টারটি বুঝে নিতে পারেন।

এ ব্যাপারে কথা বলতে মেঘনা অ্যাভিয়েশনে কর্তৃপক্ষে অফিসে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়েই ফেরার পথে জেলার উখিয়ার রেজু খালের মোহনায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহা আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিজ্ঞাপনী সংস্থা ঈগলের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় পাইলটসহ আরো ৪ জন আহত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ