বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রাজনীতি থেকে ছিটকে পড়েছে বিএনপি’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নিশ্চিত পরাজয় ভেবে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন হানিফ। তিনি বলেন, সরকার পতনে তাদের জ্বালাও-পোড়াও ভুল কর্মসূচিতে জনগণ সাড়া দেয়নি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচার, খুনি আর কে আছে? তার সৃষ্টি দলের মহাসচিব অন্য দলকে স্বৈরাচারী বলেন- এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। অন্যের সম্পর্কে কিছু বলার আগে নিজের চেহারা আয়নায় দেখে নিন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির জন্মই স্বৈরাচারের গর্ভে। দেশের মানুষ দেখেছে, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছেন। বিনা বিচারে সামরিক কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। এগুলো তাঁর দলের প্রতিষ্ঠার জন্যই করেছিলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী