দুই বৃহৎ পর্ন সাইট বন্ধ হলো


বিনামূল্যে পর্ন দেখার দুটি বড় সাইট বন্ধ করে দিয়েছে রাশিয়া। আদালতের রায় অনুযায়ী বিনামূল্যে পর্নোগ্রাফি দেখার সবচেয়ে বড় এই দুই সংগ্রহশালা বন্ধে মঙ্গলবার থেকে দেশটি পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
বন্ধ করে দেওয়া সাইট দুটির নাম পর্নহাব ও ইউপর্ন। দেশটিতে পর্ন সাইটসহ বিভিন্ন অপরাধমুলক সাইট বন্ধে জোরদার কাজ করছে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রস্কমন্যাডজর। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরেও সংস্থাটি এমন পদক্ষেপ নিয়েছিল।
তবে বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটগুলোতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিকল্প পথে সাইটগুলোতে প্রবেশ করে তার স্ক্রিনশট আপলোড করছেন কেউ কেউ।
তবে আদালতের এই রায় পুনরায় বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যমগুলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













