জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণের মানুষ


ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফেরার পথে আবার দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিস রবিবার। আগের দিন আজ শনিবার তাই ট্রেন-বাস-লঞ্চে ছিল অস্বাভাবিক ভিড়।
দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান পরিবহন লঞ্চ-স্টিমারে আজ তিল ধারনের ঠাঁই ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।
কাউখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চঘাট ও স্টিমারঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কাউখালী থেকে শনিবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ছয়টি লঞ্চ ও একটি স্টিমার।
এমভি পূবালী-১, টিপু-১২, অগ্রদূত প্লাস, আসা যাওয়া, মর্নিংসান-৫, অভিযান, পূবালী লঞ্চে তিল ধারণের জায়গা ছিল না। অতিরিক্ত যাত্রী ও কয়েক গুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ছেড়ে যায় লঞ্চগুলো। এরপরও রয়েছে ছোট-বড় ২০টি লঞ্চ ঘাট।
সর্বশেষ ছেড়ে যাওয়া এমভি পূবালী-১ লঞ্চে জায়গা না থাকায় পুলিশ অতিরিক্ত প্রায় ২০০ যাত্রীকে লঞ্চে উঠতে দেয়নি। পরে তারা বাড়ি ফিরে যায়।
এদিকে লঞ্চ-স্টিমারগুলো যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লঞ্চঘাটের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে প্রথম শ্রেণির ডাবল কেবিনের ভাড়া নেয়া হচ্ছে ২ হাজার ২০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ডেকের ভাড়া নেয়া হচ্ছে ২৫০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













