জম্মু-কাশ্মিরে জঙ্গি হামলায় ১৭ সেনাসদস্য নিহত


জম্মু-কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। প্রায় ছয় ঘণ্টার গুলির লড়াইয়ে এই ঘটনায় নিহত হয়েছে চার হামলাকরী। রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে হামলা চালায় কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে।
সেনা সূত্রে খবর, ১২ ব্রিগেড হেডকোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গুলির লড়াই চলে।
হামলার খবর পাওয়া মাত্রই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর বাতিল করেন। যোগাযোগ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে। গোটা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকও ডাকেন।
রাজনাথ সিং টুইট করেন, ‘হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা পুরো বিষয়টি আমাকে জানিয়েছেন।’
সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাসদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













