চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী চার্মিয়ান কার


না ফেরার দেশে চলে গেলেন সাউন্ড অফ মিউজিক খ্যাত মার্কিন অভিনেত্রী চার্মিয়ান কার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ভন ট্র্যাপের বড় মেয়ে লিসেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এই মহাতারকা।
এ বিষয়ে চার্মিয়ানের মুখপাত্র জানান, দীর্ঘদিন তিনি ডেমেন্সিয়া রোগে ভুগছেন। অবশেষে রোববার লস এঞ্জেলেসের একটি হাসপাতালে মারা গেছেন চার্মিয়ান।
অল্পদিনের ক্যারিয়ারেই সাউন্ড অফ মিউজিক দিয়ে ছবিটি বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলে। তামাম দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন চার্মিয়ান।
যদিও পরবর্তীতে ছবিটির সাফল্য নিয়ে কড় সমালোচনা করেছেন অনেকই। তাদের একজন ম্যাক কল ম্যাগাজিনের বিখ্যাত চিত্র সমালোচক পলিন কেল। তিনি এ ছবিকে ভালো চোখে দেখেননি। ‘চিনি-মেশানো মিথ্যাই মানুষ বেশি পছন্দ করে।’
চার্মিয়ানের ক্যারিয়ারটা খুব একটা দীর্ঘায়ত হয়নি। অভিনয় ছেড়ে ক্যালিফোর্নিয়ায় ইনটেরিয়র ডিজাইন ফার্ম খোলেন তিনি। তবে লিসি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘ফরেভার লিসি’ ও ‘লেটারস টু লেসি নামে দুটি বই লেখেন এই কিংবদন্তি।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে সাউন্ড অফ মিউজিকে এ সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন গানটিতে কণ্ঠ দেন চার্মিয়ান। গানটি গেয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন এই মহারথী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













