মুসলিম নারীরা বঞ্চিত হচ্ছেন যে কারণে


সম্প্রতি ব্রিটেনের হাউস অফ কমন্স-এর নারী সুরক্ষা কমিটির রিপোর্টে দাবি, যে সমস্ত মুসলিম মহিলা ব্রিটেনে কর্মক্ষেত্রে হিজাব পরে যান, তাদের ৭১% বঞ্চনার শিকার হচ্ছেন। ওই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাঁরা বঞ্চিত হচ্ছে। ব্রিটেনের সংসদের সামনে এই রিপোর্টই বৃহস্পতিবার পেশ করা হয়। বেঙ্গল টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এই সমস্যার মোকাবিলা কীভাবে করা যায়, সেই সম্পর্কে মতামত চাওয়া হয়েছে সাংসদদের কাছ থেকে। ব্রিটেনে ১৮ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের ৬৯% কোনো না কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত। এঁদের মধ্যে ৩৩% ইসলাম ধর্মাবলম্বী। এই বিপুল সংখ্যক মহিলা কর্মচারীকে যদি হেনস্থার সামনে পড়তে হয়, তাহলে সেটা দেশের কর্মসংস্কৃতির পক্ষে মোটেও ইতিবাচক ইঙ্গিত নয় বলে জানিয়েছে ওই রিপোর্টে।
ব্রিটেনের আইন অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের পূর্ণ অধিকার আছে তাদের ঐতিহ্য মেনে পোশাক পরার। তার জন্য হেনস্থার সামনে পড়তে হলে সেটা দুর্ভাগ্যজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













