বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশান হামলায় জড়িত কে এই ‘রাজীব গান্ধী’

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার মূল হোতাদের মধ্যে এতদিন তামিম চৌধুরী, মেজর জিয়া, মারজানকে শনাক্তের কথা বলেছিল পুলিশ। তবে সোমবার এ ঘটনায় জড়িত আরেকজনের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় জড়িতদের মধ্যে রাজীব গান্ধী নামে একজনের নাম পাওয়া গেছে।

কে এই রাজীব গান্ধী? গোয়েন্দা সূত্র জানায়, তার কয়েকটি নাম পাওয়া গেছে। সেগুলো হচ্ছে রাজীব, সুবাশ গান্ধী, রাজীব গান্ধী ও গান্ধী।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনি উত্তরাঞ্চলের জঙ্গি কমান্ডার হিসেবে কাজ করতেন। গুলশান হামলা সংগঠনের জন্য অভিজ্ঞ জঙ্গির প্রয়োজন ছিল। রাজীব গান্ধী গুলশানের জন্য ২ জন ও শোলাকিয়ার জন্য ১ জন জঙ্গি সংগ্রহ করেন।

তার বর্তমান অবস্থা জানতে চাইলে কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে রাজীব গান্ধী দেশের ভেতরে রয়েছে। উত্তরবঙ্গের কোথাও সে আত্মগোপনে থাকতে পারে।’

গান্ধীর সম্পর্কে তেমন কোন নাম পায়নি গোয়েন্দা সূত্র। তার সাংগঠনিক নাম পেলেও প্রকৃত নাম-পরিচয় পাওয়া যায়নি।

এর আগে গত জুলাই মাসের ১ তারিখ গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়। গুলশানের হামলার ৭ দিনের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামায়াতের পাশে হামলা হয়। এতে ২ পুলিশ ও ২ জঙ্গি নিহত হয়।

এদিকে গুলশান হামলার ৫৭ দিন পর অন্যতম মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে