মহানবীর রওজা জিয়ারত করলেন খালেদা
মদিনায় মহানবী হযরত মুহাম্মদ স.-এর রওজা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমান ও সফরসঙ্গীরা।
জিয়ারতকালে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেছেন বেগম খালেদা জিয়া।
পরিবারসহ হজ পালন শেষে রোববার মদিনায় যান বেগম খালেদা জিয়া। আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার আগে মদীনাতেই ইবাদত বন্দেগিতে সময় কাটাবেন তিনি।
সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান খালেদা জিয়া। সেখানে পরিবারের সদস্যদের মধ্যেতার সাথে রয়েছেন বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













