সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩২


সিরিয়া বা রাশিয়ার যুদ্ধবিমান আলেপ্পো শহরের কাছে একটি ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে বলে আলজাজিরার খবরে জানিয়েছে।
সিরিয় সেনাবাহিনী প্রায় সপ্তাহব্যাপী একটি অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কয়েক ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
সিরিয় রেড ক্রিসেন্টের সদস্যরা জাতিসংঘের ওই ত্রাণবাহী বহরটি নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো শহরের অাশেপাশে কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
আলেপ্পোর প্রত্যন্ত উর্ম আল খুবরা এলাকায় যাওয়ার পথে জাতিসংঘের ত্রাণবাহী বহরটি হামলার শিকার হলে ১২ জন নিহত হয়।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ত্রাণবাহী ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিসটুরা এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনায় তারা ক্ষুব্ধ।
সিরিয়ায় অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কিছু পরেই আলেপ্পো শহরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রবিরতির শর্ত ভেঙ্গেছে বলে অভিযোগ করছে সিরিয় সেনাবাহিনী।
ত্রাণবহরে কারা বিমান হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারি অথবা রুশ যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সিরিয় সরকার এবিষয়ে কোন মন্তব্য করেনি।
সিরিয় রেড ক্রিসেন্ট বলছে, আক্রান্ত ত্রাণবহরটি আলেপ্পো থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রত্যন্ত এলাকার দিকে যাচ্ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













