ভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে ১০ জঙ্গি নিহত


ভারতের কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে চলা এ সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত রবিবার ভোরে উরিতে সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গিদের হামলায় ১৮ সেনা সদস্যের মৃত্যু হয়। ভারতীয় সেনাবাহিনীর পাল্টা অভিযানে চার জঙ্গি নিহত হয়। সে হামলার ৪৮ ঘণ্টা না পেরোতেই আজ মঙ্গলবার উরিতে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটলো।
এনডিটিভির এক প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, আজ কাশ্মীরের লাছিপুরা সীমান্ত দিয়ে অন্তত ১৫ জন জঙ্গিকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেই চেষ্টা রুখে দেয়। কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন জঙ্গি নিহত হয়েছে। বাকিরা অনুপ্রবেশকারীরা ফিরে গেছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













