যুদ্ধের শঙ্কা! ভারত সীমান্তে পাকিস্তানে ফ্লাইট বাতিল


কাশ্মিরে ভারতীয় সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি উত্তেজনার জন্য বিমান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের জাতীয় বিমান পরিবহণ সংস্থা পিআইএ।
সংবাদসংস্থা সূত্রে খবর, আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি হওয়ার জন্য উত্তর পাকিস্তানের বিভিন্ন শহরগামী ফ্লাইট বাতিল করেছে পিআইএ।
জানা গেছে, পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের গিলগিট ও স্কার্দুগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রালের বিমানও বাতিল করা হয়েছে।
সংস্থার মুখপাত্র টুইটারে জানান, অসামরিক বিমান পরিবহণ সংস্থার নির্দেশিকা অনুযায়ী উত্তরের আকাশসীমা বুধবার বন্ধ রাখা হয়েছে। এর জন্য ক্ষমাপ্রার্থনাও করে সংস্থাটি।
যদিও তিনি কোনো কারণ বলেননি। তবে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ওই অঞ্চলে পাকিস্তান যুদ্ধবিমান এখন নজরদারি চালানোর জন্য আকাশে চক্কর কাটবে। তাই, অসামরিক বিমানগুলির জন্য আকাশসীমাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উরিতে জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়ে গেছে। হামলায় ১৮ জওয়ানের মৃত্যুর পরই ভারতজুড়ে পাল্টা সামরিক অভিযানের দাবি উঠেছে।
এই প্রেক্ষাপটে ‘সম্ভাব্য যুদ্ধের’ বিষয়টিকে মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, পাক-অধিকৃত কাশ্মিরে হামলা চালাতে পারে ভারত। তাই আগাম সতর্কতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













