পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার বিল মার্কিন কংগ্রেসে


পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল পেশ করা হয়েছে। দুই মার্কিন আইনপ্রণেতা এই বিলটি পেশ করেছেনl
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, উরি হামলার পর থেকেই পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণার ব্যাপারে জোর তৎপরতা চালিয়ে আসছে ভারত।
বিলটি পাস হলে ৪ মাসের মধ্যেই পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ওই নামে ডাকা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ৯০ দিন পর্যন্ত সময় দিবে পাকিস্তানকে সন্ত্রাসীদের সহায়তা বন্ধ করতে। নির্ধারিত সময়ের প্রথম ৩০ দিন পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অগ্রগতি সম্পর্কে খবর নিবে।
মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পিট অলসন এরপর উরি হামাল নিয়ে বিবৃতি দেন।
তিনি বলেন, উরি হামলার নেপথ্যে যারা রয়েছে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশপাশি, উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানান অলসন।
এর আগে রবিবার (১৮ সেপ্টেম্বর) উরির সেনা দফতরে হামলা চালিয়ে ১৮ জন সেনা সদস্যকে হত্যা করে হামলাকারীরা। এরপর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ফের আরও একবার উরির সেনা ছাউনি লক্ষ্য করে গুলি শুরু করে পাক সেনারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













