বোমা হামলার হুমকিতে কানাডার ৬০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ


একের পর এক বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে কানাডার পূর্বাঞ্চলের প্রায় ৬০ টি স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার আটলান্টিক আইল্যান্ড প্রদেশের পুলিশ অজ্ঞাতনামা হামলাকারীরাদের কাছ থেকে এসব হুমকি পায়।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের সব স্কুল খালি করে ফেলেছে।’
পুলিশ আরো জানিয়েছে, বুধবার সকালে আটলান্টিক আইল্যান্ডের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে কোন স্থান থেকে সন্তানদের নিয়ে যেতে হবে তা উদ্বিগ্ন অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়।
প্রদেশের নোভা স্কটিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকিও দেয়া হয়েছিল। স্থানীয় সময় সকাল ৭ টা ৫০ মিনিটে হ্যালিফ্যাক্স ও সিডনির দুটি কলেজে বোমা হামলার হুমকি পায় পুলিশ। এ হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













