ইয়েমেনে সংঘর্ষে নিহত ১৭


ইয়েমেনে বাব আল-মানদাব প্রণালীর উপর পাসের মালভূমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকার অনুগত বাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ১৭ যোদ্ধা নিহত হয়েছে। সরকার অনুগত বাহিনীর কমান্ডার বুধবার এ খবর জানান।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-আল মানদাব প্রণালী অ্যাডেন উপসাগরের সঙ্গে সুয়েজ খাল ও লোহিত সাগর তথা ভারত মহাসাগরের মধ্যে সংযোগ রচনা করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ।
কমান্ডার ফজল হাসান এএফপিকে বলেন, ‘আমরা একটি আক্রমণ পরিচালনা করি। এতে দুটি পর্বত পুনর্দখল করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, আঠারো ঘণ্টার লড়াইয়ে ১৩ বিদ্রোহী ও আমাদের চারজন নিহত হয়েছেন। তাদের পক্ষের একজন কর্নেল।
বিদ্রোহীরা তাদের সাবা নিউজকে জানায়, তারা বেশ কয়েকটি সরকারি অবস্থান দখল করে নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













