ভারতে ক্যানসারে আক্রান্ত ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ


প্রতিদিনই সারা বিশ্বের কোনো না কোনো জায়গা থেকে নারী ধর্ষণের খবর আসছে। কিন্তু ক্যানসারে আক্রান্ত ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের খবর হয়তো এই প্রথম।
ভারতের দক্ষিণ কেরালার কোল্লামের কাছে কাদাক্কাল এলাকায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বৃদ্ধা। বিধবা ওই নারীর কোনো সন্তান নেই। স্বামী মারা যাওয়ার পর ২০ বছর ধরে তিনি একাই বাড়িতে থাকতেন।
এ ঘটনায় রাজ্যের মানবাধিকার কমিশন একটি মামলা করেছে এবং পুলিশকে এক সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি রাতে পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন। পরের দিন সকালে তিনি তাঁর আত্মীয়স্বজনকে এই ঘটনার কথা জানালে তাঁরা তাঁকে নিশ্চুপ থাকতে বলেন। পঞ্চায়েতও একই ধরনের উদাসীনতা দেখায় এবং তাঁর অভিযোগকে পাত্তা দেয়নি বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা।
পরে ওই এলাকার এক সমাজকর্মী পুলিশকে এ ঘটনার কথা জানান। ওই বৃদ্ধা যে ধর্ষণের শিকার হয়েছেন এ কথা নিশ্চিত করেছেন চিকিৎসক।
কোল্লামের পুলিশ সুপার (এসপি) আজিথা বেগম বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ রেকর্ড করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাঁকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে আমরা তাদের নজরে রাখছি।’
এ ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। রাজ্য পুলিশপ্রধান লোকনাথ বেহরা দক্ষিণ রেঞ্জের মহাপরিদর্শক (আইজি) মনোজ আব্রাহামকে এ ঘটনার জন্য একটি বিশেষ দল গঠন করার নির্দেশ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













