জম্মু-কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তানের পাশে থাকবে -চীনা প্রধানমন্ত্রী


জম্মু-কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে। এজন্য বিশ্ব মঞ্চেও আওয়াজ উঠানোর কথা জানান দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দৈনিক পাকিস্তান উর্দূর।
জিও নিউজ সূত্র জানায়, বৈঠকে নওয়াজ শরীফ জম্মু-কাশ্মীরে ভারতীয়দের অত্যাচারের বিষয়ে সচেতন হওয়ার কথা জানালে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, কাশ্মীর বিষয়ে আমরা খবর রাখছি। এ বিষয়ে পাকিস্তানকে আমরা পূর্ণ সহযোগিতা করবো। বিশ্ব মঞ্চেও এর জন্য আওয়াজ উঠাবো। আমরা পাকিস্তান-ভারতের উত্তেজনা বাড়াতে চাই না, তবে কাশ্মীর বিষয়ে পাকিস্তান তাদের কথা সবাইকে বুঝাতে সক্ষম হবে এই আশা রাখি।
তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের দ্বারা প্রভাবিত। তবে সেখান থেকে বেরিয়ে আসতে পাকিস্তান চেষ্টা করছে। আমরা তাদের সহযোগিতা করবো। চীন-পাকিস্তান সম্পর্ক আরও উন্নত হবে। এ সম্পর্ক ভাঙার নয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













