বিচার সুষ্ঠু না হলে শিশুদের উপর এমন ঘটনা ঘটতেই থাকবে!
বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের উপর বার বার এরকম নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। বিচার ব্যবস্থা সুষ্ঠু না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় গুলিবিদ্ধ নবজাতক ও তার মাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমরা দিনে দিনে বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি। তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।’ সাবেক এই রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবার সামনে শিশুদের নির্যাতন করা হলেও কেউ আর এগিয়ে আসে না। শিশুকে রক্ষার চেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে।’
মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













