বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মির্জাপুরের কুমারজানি এলাকায় মা ফিলিং স্টেশনের কাছে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজ চালান।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ