বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রবিবার সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

আগামী রবিবার বিকাল ৫টায় শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। এটি হচ্ছে সংসদের শরৎকালীন অধিবেশন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ সেপ্টেম্বর এ সংসদের অধিবেশন আহবান করেছেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে হিসাবে ৬০ দিনের বাধ্যবাধ্যকতা পূরণের জন্য এ অধিবেশন ডাকায় এর মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে।

তবে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় দ্বাদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয় সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ ও উত্থাপন ছাড়াও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যূর ওপর আলোচনা হতে পারে।

আসন্ন অধিবেশনের জন্য পুরানো ১১টি বিলসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন ৪টি বিল হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং এন্ড মিডয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬। এছাড়াও অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে