বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহাসড়কে নেমে মহড়া দিচ্ছে পাকিস্তানের যুদ্ধবিমান!

কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দুই দেশের সংবাদমাধ্যমই ছড়াচ্ছে যুদ্ধের ‘দামামা’।

পাকিস্তানে আঘাত হানার প্রস্তুতি বিষয়ে এর মধ্যেই ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনও জানালো পাকিস্তানের যুদ্ধবিমানের রাস্তায় নেমে বিশেষ মহড়ার খবর।

দেশ দুটির মধ্যে উত্তেজনার এই সময়ে বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলের রাস্তায় নেমে মহড়া দেয় দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। বিমানবাহিনীর এই বিশেষ মহড়ার পরিপ্রেক্ষিতে গুঞ্জন উঠেছে, তবে কি পরমাণু বোমার মালিক প্রতিবেশী দেশ দুটির যুদ্ধ আসন্ন?

যদিও যুদ্ধবিমানের রাস্তায় নেমে আসা প্রসঙ্গে বিমানবাহিনী কর্তৃপক্ষ জানান, এটা ছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়া ‘হাইমার্কের’ একটি অংশ। যুদ্ধকালীন অবস্থায় বিমানবাহিনীর জরুরি অবতরণ বিষয়ক এ মহড়া দেওয়া হয়।

ডন জানায়, সাধারণত যুদ্ধকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী এই ধরনের মহড়ার আয়োজন করে এবং এ ধরনের মহড়ার জন্য এক মাসেরও বেশি প্রস্তুতিকালীন সময় নেওয়া হয়।

খবর এসেছে দুই দেশের উত্তেজনার মধ্যে দেশটির সামরিক বাহিনীতে অঘোষিত এক ‘বিশেষ সতর্কাবস্থা’ চলছে। যদিও ডনের জিজ্ঞাসায় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কেউই এ খবর স্বীকার করেননি। তবে দুই দেশের যুদ্ধ আশংকায় এরই মধ্যে দরপতন ঘটেছে পাকিস্তানের শেয়ারবাজারে।

যুদ্ধাবস্থার খবরটি অস্বীকার করে পাকিস্তানের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ডনকে বলেন, আমার জানামতে পাকিস্তান সেনাবাহিনীতে কোনো ধরনের সতর্কতা ঘোষিত হয়নি। তবে ভারতের পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে অঘোষিত এক ধরনের ‘চরম সতর্কতা’ পরিস্থিতি বিরাজ করছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে শিগগিরই এই ধরনের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প