পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৩


পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে কাশ্মিরের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ থেকে ৪৫ কিলোমিটার উত্তরের নওসেহরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা আশফাক গিলানি এএফপিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন, বাস দুর্ঘটনায় ২৩ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, তারা তিনটি মৃতদেহ এবং আহত তিন জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে আরো ২০ যাত্রী সহকারে বাসটি নদীর পানিতে ভেসে গেছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













