সেনাবাহিনী প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত: পাক সেনাপ্রধান


পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, সমগ্র জাতির সমর্থন নিয়ে মাতৃভূমি পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করবে সেনাবাহিনী। এজন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আমরা।
শুক্রবার পাঞ্জাবের খারিয়ানে জাতীয় কাউন্টার টেররিজম সেন্টার-এনসিটিসি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় দু’পক্ষের চরম উত্তেজনার মধ্যে জেনারেল রাহিল এ বক্তব্য দিলেন।
তিনি আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। বহু প্রাণ বিসর্জনের মাধ্যমে হলেও আমাদের জনগণ ও পেশাদার নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদকে পরাজিত করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
জেনারেল রাহিল বলেন, সবাইকে জানিয়ে রাখতে চাই- যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আমাদের পরাক্রমশালী সেনাবাহিনীর সামর্থ নিয়ে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই।
অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাইক কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উমর ফারুক দুররানি এনসিটিসির প্রশংসা করে বলেন, এখান থেকে দুই লাখ ৩১ হাজার সৈন্য, তিন হাজার ৪৮৩ জন পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য সন্ত্রাস দমনের প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি জানান, এনসিটিসি এরই মধ্যে চীন, সৌদি আরব, বাহরাইন, শ্রীলংকা, মালদ্বীপ এবং তুরস্কের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













