গুলশান হামলা : আকাশের সম্পৃক্ততা পাওয়া যায়নি


গুলশানে হামলার ঘটনায় মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক হয়ে দেশে ফেরত পেয়ার আহম্মদ আকাশের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় মালয়েশিয়ায় আটক আকাশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমনকি ওই দেশের পুলিশও আমাদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আকাশ ফেনীতে দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি।
তিনি বলেন, গুলশান হামলায় নিহত জঙ্গিদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কারণ পরিবারের কেউ লাশগুলো নেওয়ার জন্য আবেদন করেনি। আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশগুলো দাফন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













