এবার আসছে ১০ টাকার কয়েন


শীঘ্রই বাংলাদেশের মুদ্রা বাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মুল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিরূপাক্ষ পাল বলেন, ২০১৭ সালের শুরু থেকেই ১০ টাকার কয়েন বাজারে আসতে পারে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কয়েনের ব্যবহার ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কয়েন ব্যবহারে বেশ কিছু সুবিধাও রয়েছে। কারণ কয়েন টাকার মতো সহজে নষ্ট হয় না। টাকার চেয়ে কয়েন বহন করতেও সুবিধা হয়।
তিনি বলেন, ধাতব মুদ্রার ব্যবহার ধরে রাখতে ভবিষ্যতে প্রয়োজনে ২০ ও ২৫ টাকার কয়েন বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের মুদ্রা বাজারে বর্তমানে ১, ২, ও ৫ টাকার কয়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













