পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলবে না যুক্তরাষ্ট্র


ভারতের প্রচেষ্টায় আবারও পানি পড়লো। মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা দেওয়ার বিল গৃহীত হবে না বলে আশস্ত করেছেন দেশটির প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে তিনি এ কথা জানান।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, সিনেটর জনের সঙ্গে জারদারির ফোনে এসব কথা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় প্রচারণার বিষয় নিয়েও কথা হয়েছে তাদের।
এর আগে মার্কিন আইনজীবী টেড পো ও ডানা রোরাবাচার পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেওয়ার বিলটি পেশ করেছিলেন।
মার্কিন সিনেটর জন ম্যাককেইন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন।
জারদারি বলেছেন, পাকিস্তান নিজেই জঙ্গি হামলায় জর্জরিত। তারা কোনোভাবেই এসব কার্যক্রমকে সমর্থন করে না।
তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।
ভারত-পাকিস্তান সংঘাত, তাহলে কি এবার ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ ?
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













