বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু সেতুর বছরে মেরামত ব্যয় ৪২ কোটি ৪১ লাখ টাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বোধনের পর থেকে বঙ্গবন্ধু সেতু মেরামত বাবদ চলতি বছরের জুন পর্যন্ত ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সে অনুযায়ী মেরামত বাবদ বছরে গড়ে ৪২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একেএম রেজাউল করিম তানসেনের (বগুড়া-৪) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এছাড়া মো. আবদুল মতিনের (মৌলভীবাজার-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর হতে চলতি বছরের জুন পর্যন্ত ৩ হাজার ৬ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায় হয়েছে।

মন্ত্রী আরো জানান, সেতু রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ মোট ৮২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে। আর চলতি বছরের জুন পর্যন্ত সেতুর ঋণ ৪৭ দশমিক ৬৩ শতাংশ পরিশোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় রেকর্ডসংখ্যক টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। ৯৬ ঘণ্টায় ৮ কোটি ২৭ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে দেশে সর্বোচ্চ টোল আদায়ের এ রেকর্ড গড়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। গত ৮ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের ১ লাখ ৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ড সৃষ্টি হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত