মাকে মারধর করে স্কুলছাত্রীকে গণধর্ষণ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ছাত্রীর মাকে মারধর করে দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় রবিবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মায়ের সঙ্গে স্কুলছাত্রী দৌলতপুরের গোপালপুর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে গোপালপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে শাহীন, মৃত আবুল মন্ডলের ছেলে শিপন ও শহিদুল ইসলামের ছেলে সুজন তাদের গতিরোধ করে। এসময় মাকে মারপিট করে মেয়েকে অপহরণ করে পার্শ্ববতী বাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। এ অবস্থায় ধর্ষিতা জ্ঞান হারালে ধর্ষকরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন জানান, ধর্ষিতার মা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













