‘বাকি জঙ্গিদের লাশও দাফনের জন্য আঞ্জুমানকে দেওয়া হবে’


স্বজনদের কেউ দাবি নিয়ে না এলে গুলশান হামলার জঙ্গিদের মত বাকি জঙ্গিদের লাশও দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, এর মধ্যে যদি কোনো স্বজন না আসে তাহলে বাকি মৃতদেহগুলো আঞ্জুমানকে দাফনের জন্য দিয়ে দেওয়া হবে।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গিসহ ছয় জনের লাশ গত ২২ সেপ্টেম্বর আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের মর্গে বর্তমানে মোট ১৪ জঙ্গির মৃতদেহ রয়েছে।
এদের মধ্যে কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয়জন, নারায়ণগঞ্জের পাইকপাড়ার অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ তিনজন, মিরপুরের রূপনগরে অভিযানে নিহত একজন এবং আজিমপুর অভিযানে নিহত একজনের মৃতদেহ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













