রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রের চিঠির জবাব দেওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদের অভিনন্দন

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সোমবার মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের প্রধান হুইপ আ. স. ম ফিরোজ বিষয়টি উত্থাপন করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন। আজ পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র চিঠির জবাব দিয়ে যে নজির স্থাপন করলেন, তা সত্যিই দেশের মানুষকে উদ্বেলিত করেছে। এরআগে প্রশ্নোত্তর পর্বে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ বিষয়টি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শীর্ষেন্দুর চিঠির জবাব দিয়ে প্রমাণ করেছেন তিনি জনগণের প্রধানমন্ত্রী।

চিফ হুইপের আলোচনার পর সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী ওই শিশুর চিঠির জবাব দিয়ে শুধু পটুয়াখালীর মানুষদের হৃদয় জয় করেননি, সারাদেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। সারাদেশের মানুষকে উদ্বেলিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে সংসদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, সম্প্রতি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পটুয়াখালীর মির্জাগঞ্জের খরস্রোতা পায়রা নদী পেরিয়ে স্কুলে যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। সেই চিঠির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পায়রা নদীতে ব্রিজ নিমার্ণের আশ্বাস দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ