সিন্ধু নদ নিয়ে ভারতের বিরুদ্ধে মামলার হুমকি পাকিস্তানের


সিন্ধু নদর পানি সরিয়ে নেয়ার ভারতের উদ্যোগের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, দুই দেশের অভিন্ন এই নদীর পানি যদি একতরফাভাবে ভারত প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেয়ই তাহলে পাকিস্তান আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। সিন্ধু নদের পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ‘ভারত যদি এই চুক্তি লঙ্ঘন করেই তাহলে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে মামলা করবে।’
‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত একতরফাভাবে এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে পারে না। কারগিল এবং সিয়াচেন যুদ্ধের সময়ও এই চুক্তি বাতিল হয়নি।’
পাকিস্তানের সঙ্গে করা ৫৬ বছরের সিন্ধুর পানি চুক্তি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রীদের সঙ্গে সোমবার বৈঠক করেছেন। সিন্ধু ওয়াটার কমিশনের সঙ্গে বৈঠকও বাতিল করেন মোদি।
সিন্ধু পানি চুক্তির পর্যালোচনা সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত এবং পানি একই সঙ্গে প্রবাহিত হতে পারে না।
টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উরির সেনাঘাঁটিতে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার নানা দিক পর্যালোচনার অংশ হিসাবে মোদি এই বৈঠক করেন। পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টার পাশাপাশি অভিন্ন সিন্ধু নদের পানি প্রবাহ প্রত্যাহার করে নেয়াকে একটি উপায় হিসাবে বিবেচনা করছে ভারত।
তাছাড়া, ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানির অংশ ব্যবহার নানা পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। এর জন্য ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের তুলবুল প্রকল্পে নির্মাণকাজ পুনরুজ্জীবিত করা হতে পারে।
সূত্র জানায়, পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে না আসে তাহলে সিন্ধু পানি চুক্তি থেকে ভারত বেরিয়ে আসতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













