ভারত সীমান্তে তীক্ষ্ণ নজর পাকিস্তানের, ভারতকে ঠেকাতে প্রস্তুত পাকসেনা
ভারত সীমান্তের উপর তীক্ষ্ণ নজর রাখছে পাক সেনা।এমনকি যে কোন সময় যে কোন পরিস্থিতিতে সামনে থেকে মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুতপাকসেনা। জানাল পাকিস্তানের সেনাবাহিনী। ভারতীয় এক সংবাদ মাধ্যমে এ তথ্য জানা যায়।
পেশোয়ারে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের পর সামরিকবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম সালেম বাজওয়া জানান, দেশের পূর্ব সীমান্তে (অর্থাৎ ভারত-পাকিস্তান সীমান্তে) কড়া নজর রয়েছে পাকিস্তানের। তিনি বলেন, যে কোনোরকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। ওই বৈঠকের নেতৃত্বে ছিলেন সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ। বৈঠকে আফগান সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।
সেনাবাহিনী কীভাবে সীমান্তে কাজ করবে, তাও ঠিক করে দেয়া হয় ওই বৈঠকে। বর্ডার ম্যানেজমেন্টের জন্য ২০ টি পোস্ট তৈরি। বাজওয়া আরো জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তের দিকেও নজর রাখছেন তারা। সেদিক থেকেও যদি কোনোভাবে আক্রমণ আসে, তা প্রতিহত করতেও প্রস্তুত পাকবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বাজওয়া বলেন, জোড়ালো প্রমাণ ছাড়া পাকিস্তানের দিকে অভিযোগ তোলা যাবে না।
উরি জঙ্গি হামলার পরই দুদেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে। একরম পরিস্থিতিতে ভারতীয় সীমান্তের দিকে সর্বক্ষণ নজর রেখে চলেছে পাকিস্তান। পাক সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো রকম পরিস্থিতির মোকাবিলায় তারা তৈরি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













