শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে


সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখান থেকে বেলা ১১টায় সৈয়দ হকের কফিন নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষবারের মতো বিদায় জানাবে সব্যসাচী এই লেখককে। রাষ্ট্রপতি আবদুল হামিদও তার মরদেহে শ্রদ্ধা জানাবেন।
এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈয়দ হকের। ১৯৬৬ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। আর ১৯৮৪ সালে তাকে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিল সরকার।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানাপাড়ায় তার জন্ম।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













