কুড়িগ্রামের পথে সৈয়দ হকের মরদেহ


সর্বস্তরের শ্রদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। বুধবার বেলা পৌনে ২টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টার সব্যসাচী এ লেখকের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের দিকে রওনা দেয়।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান সৈয়দ হককে।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ নেয়া হয়। সেখানে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় তেজগাঁও চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে কিছু সময়ের জন্য মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













