গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের আজগর আলীর ছেলে নুরুল আমিন রতন (৪৭) ও তার ছোট ভাই নাহিদ হাসান মিতু (৩৭)।
রতন স্থানীয় ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মিতু রংপুর সুগার মিলে সিডিএ পদে কর্মরত ছিলেন।
কোচাশহর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, সকালে গোসল শেষে রতন তারের সঙ্গে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মিতুও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন


গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন













