যে ভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা


বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। উরির বদলা নিতে ও প্রতিবেশী রাষ্ট্রে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের খতম করতেই এই অভিযান চালান বলে ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে।
বুধবার রাতে অপারেশন সীমান্তের ওপারে অদূরে পাকিস্তানে জঙ্গিদের লঞ্চ প্যাডে আক্রমণ চালায় ভারতীয় সেনা। স্পেশাল ফোর্সের এই অপারেশন চলে মোট ৪ ঘণ্টা ধরে। রাত ১২টা ৩০ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত অপারেশন চালানো হয়
সীমান্ত পেরিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সূত্রের খবর, ভারতীয় কম্যান্ডোরা পাকিস্তান সীমান্ত পেরিয়ে তিন কিলোমিটার পর্যন্ত ভিতরে চলে গিয়েছিলেন। এভাবেই ‘লাইন অব কন্ট্রোল’ এর ওপারে অপারেশন চালায় সেনা। পোশাকি ভাষায় যার নাম ‘সার্জিক্যাল স্ট্রাইক’।
জানা গিয়েছে, বুধবার রাতে ভারতীয় সেনা এই প্রত্যাঘাত ভীমবার, কেল ও লিপা সেক্টরে পাকিস্তানের দিকে সীমান্তে চালিয়েছে।
প্রথমে আকাশপথে উড়ে গিয়ে সীমান্তের ওপারে যায় ভারতীয় সেনা। তারপরে নিচে নেমে একেরপর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে।
সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে বিকেল ৪টের সময়ে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













