দেশের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্স ফ্লাইট ইকে ২৩২ স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ডুলেস ইন্টারন্যাশনাল বিমান বন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী দুবাই হয়ে শুক্রবার বিকেলে ঢাকা এসে পৌঁছবেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা বিমান বন্দরে তাকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে কানাডার প্রধানমন্ত্রী জাসটিন ট্রুডোর আমন্ত্রণে ঘাতক ব্যাধির ওপর পঞ্চম রিপ্লেইসমেন্ট কনফারেন্স অব গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে যোগ দিতে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডায় ৪ দিনের সফর করেন। তিনি দ্বিতীয় পর্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্ক যান।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায় অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













