শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাত্র ১ শতাংশ বাংলাদেশি উন্মুক্ত স্থানে মলত্যাগ করে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশের শতকরা ১ শতাংশ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করে। ৯৯ শতাংশ লোকই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে।

এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (০১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপিএইচই কার্যালয়ে এ তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ।

সংবাদ সম্মেলনে ডিপিএইচইর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গবেষণাপত্রের বরাত দিয়ে বলা হয়, ২০০৩ সালে ৪২ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করত। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, উন্মুক্ত স্থানে মলত্যাগ ৪১ শতাংশ কমে গেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শত ভাগ লোককে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুর রহমান বলেন, শত ভাগ স্যানিটেশন নিশ্চিত হয়ে যাওয়াটাই যথেষ্ট নয়। উন্নত স্যানিটেশনের জন্য আরো কাজ করতে হবে। তিনি বলেন, বিশেষ করে নগর এলাকাগুলোতে স্যানিটেশনব্যবস্থা উন্নত হলেও সুয়ারেজ লাইনের মাধ্যমে বর্জ্য যাচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থার উন্নয়নে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ